নিজের বিয়ের বাজার করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবতীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ৩৪ নং জাতীয় সড়কে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কানকিতে বিয়ে ঠিক হয় সেরিনা খাতুনের(২০)। বৌদি ও ভাইয়ের সাথে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পরে সেরিনা। ডালখোলা থানার সামনেই পেছন দিক থেকে আসা লড়ি ধাক্কা মারে সেরিনাকে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সেখান থেকে তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। ডালখোলা থানার পুলিশ ঘাতক লড়িটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/u9ZRT918w3M